• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

হাসিনার আনুষ্ঠানিক বিচারকার্য সরাসরি সম্প্রচার আজ


প্রকাশ:  ১ জুন ২০২৫, ১১:০৭ এ.এম.
শেয়ার করুন 0
হাসিনার আনুষ্ঠানিক বিচারকার্য সরাসরি সম্প্রচার আজ

আদালত প্রতিবেদক: 

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা-মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে আজ রোববার। গত ১২ মে চিফ প্রসিকিউটর বরাবর দায়ের করা চার্জশিটের আনুষ্ঠানিক (ফর্মাল) চার্জ আজ রোববার ট্রাইব্যুনালে শুনানি শুরু হবে। শেখ হাসিনার এ আনুষ্ঠানিক বিচার শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আদালতের অনুমোদন সাপেক্ষে সরাসরি বিটিভি ও ট্রাইব্যুনালের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হবে।

আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

চিফ প্রসিকিউটর বলেন, ডিসেম্বরের মধ্যেই জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হবে। বিচার এমনভাবে হবে, যাতে এর নিরপেক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে।

আগের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল, জুলাই আগস্টের আন্দোলনে নির্বিচারে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার। তার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশ, প্ররোচনা, উসকানিসহ ৫ অভিযোগের প্রমাণ মিলেছে।

ট্রাইব্যুনালের আরেকটি মামলায়ও রাজধানীর চাঁনখালপুলে আনাসহ ছয় তরুণের মানবতাবিরোধী গণহত্যার বিচারের ফর্মাল চার্জশিট আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মাধ্যমে জুলাই গণহত্যার বিচারের পুরো আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গেল। গত রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আনুষ্ঠানিক এই অভিযোগ আমলে নেন।

সুপিরিয়র কমান্ড শেখ হাসিনাকে প্রধান করে রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনকে আসামি করা হয়।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বামীর আমৃত্যু কারাদণ্ড যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা