• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

লাগেজে ৪৭ বিষধর সাপসহ বিমানবন্দরে যাত্রী গ্রেপ্তার


প্রকাশ:  ২ জুন ২০২৫, ০৪:৫২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: বিবিসি
ছবি: বিবিসি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মুম্বাই বিমানবন্দরে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি থাইল্যান্ড থেকে দেশে ফেরার পথে তার লাগেজে করে ডজন ডজন বিরল ও বিষধর সরীসৃপ আনার চেষ্টা করছিলেন।

বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা রোববার (১ জুন) ওই ভারতীয় নাগরিককে চেক-ইন লাগেজ পরীক্ষা করে গ্রেপ্তার করেন। তার লাগেজে ৪৭টি বিষধর সাপসহ বিভিন্ন বিরল প্রজাতির সরীসৃপ পাওয়া যায়। ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় এসব প্রাণী জব্দ করা হয়েছে।

যাত্রীর নাম প্রকাশ করা হয়নি এবং তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। তবে কাস্টমস বিভাগের এক্সে পোস্ট করা ছবিতে দেখা যায়, একটি থালার মধ্যে রঙিন সাপ কিলবিল করছে।

কাস্টমসের বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তার যাত্রীর লাগেজ থেকে তিনটি স্পাইডার-টেইলড হর্ণড ভাইপার, পাঁচটি এশিয়ান লিফ টার্টল ও ৪৪টি ইন্দোনেশিয়ান পিট ভাইপার উদ্ধার করা হয়েছে।

তবে এই প্রাণীগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভারতে প্রাণী আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ নয়। তবে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের অধীনে কিছু নির্দিষ্ট প্রজাতি, বিশেষ করে বিলুপ্তপ্রায় বা সরকার-সুরক্ষিত প্রাণী আমদানি করা নিষিদ্ধ। এ ছাড়া কোনো প্রাণী আমদানির আগে প্রয়োজনীয় অনুমতি ও লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

ভারতে প্রায়ই যাত্রীরা অবৈধভাবে বন্যপ্রাণী বহনের সময় কাস্টমস কর্মকর্তাদের হাতে ধরা পড়েন। চলতি বছরের জানুয়ারিতে দিল্লি বিমানবন্দরে এক কানাডীয় নাগরিককে একটি কুমিরের খুলিসহ গ্রেপ্তার করা হয়। ফেব্রুয়ারিতে মুম্বাই বিমানবন্দরে এক যাত্রীকে থামানো হয়, যার লাগেজে ছিল পাঁচটি সিয়ামাং গিবন—ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বনাঞ্চলের একটি ছোট প্রজাতির বিলুপ্তপ্রায় বানর। এসব গিবন একটি প্লাস্টিকের বাক্সে রেখে টেনে নেওয়ার ব্যাগে করে বহন করা হচ্ছিল।

তার আগে গত বছরের নভেম্বরে ব্যাঙ্কক থেকে ফেরা দুই যাত্রীকে ১২টি বিদেশি প্রজাতির কচ্ছপ বহনের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

এর আগে ২০১৯ সালে চেন্নাই বিমানবন্দরে থাইল্যান্ডফেরত এক যাত্রীর লাগেজ থেকে একটি হর্ণড পিট ভাইপার সাপ, পাঁচটি ইগুয়ানা, চারটি ব্লু-টাংড স্কিংক, তিনটি গ্রিন ট্রি ফ্রগ ও ২২টি মিসরীয় কচ্ছপ জব্দ করা হয়েছিল।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’