• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

জনতার ওপর ফাঁকা গুলি, সাবেক এমপি রানা আটক


প্রকাশ:  ১৮ নভেম্বর ২০২৪, ০৪:১৪ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে নীলফামারী-৩ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেলকে অস্ত্র ও গাড়িসহ আটক করেছে পুলিশ।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার পাকুড়িয়া খোয়াই নদের ওপর সেতুতে যানজটে আটকে পড়া জনতার ওপর ফাঁকা গুলি করার অপরাধে তাকে আটক করে চুনারুঘাট থানা পুলিশ।

পুলিশ জানায়, রোববার দুপুরে রানা মোহাম্মদ সোহেল শ্রীমঙ্গল থেকে চুনারুঘাট-সাটিয়াজুরী রাস্তা দিয়ে চুনারুঘাটে আসছিলেন। পথে চুনারুঘাট পৌর শহরের খোয়াই নদের ওপর সেতুতে যানজট সৃষ্টি হয়। এ সময় একটি মোটরসাইকেল তার গাড়িতে ধাক্কা দিলে তিনি উত্তেজিত হয়ে মোটরসাইকেল আরোহী উপজেলার উষাইনগর গ্রামের জি এম শাহীনকে মারধর করেন। তখন উত্তেজিত জনতা তাকে ঘিরে ফেলেন। একপর্যায়ে তিনি তার সঙ্গে থাকা অস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছোড়েন।

খবর পেয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে উত্তেজিত জনতাকে সামাল দেয়। এরপর রানা মোহাম্মদ সোহেলকে থানায় নিয়ে আসে।

পুলিশ আরও জানায়, প্রথমে তিনি নিজকে মেজর পরিচয় দিলেও পরে তার পরিচয় পাওয়া গেছ তিনি নীলফামারী-৩ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য। দীর্ঘদিন সেনাবাহিনীতে চাকরি করার পর অবসর নিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

সাবেক এমপি রানা মোহাম্মদ সোহেলের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার বালা গ্রামে। তার বাবার নাম মহসিন মিয়া। তিনি চা ব্যবসায়ী। পঞ্চগড়ে তার চা-বাগান রয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম রোববার রাত ৮টায় মোবাইল ফোনে কালবেলাকে জানান, সেনাবাহিনী ও পুলিশ নিশ্চিত হয় যে তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর। এরই প্রেক্ষিতে চুনারুঘাট থানা পুলিশ মোহাম্মদ সোহেলকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু