• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ


প্রকাশ:  ৪ জুন ২০২৫, ১২:০০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

আসামসহ উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সেখানে এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। এর মধ্যে কেবল আসামেই মারা গেছেন ১৭ জন।

বুধবার (৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। মঙ্গলবার পর্যন্ত এসব রাজ্যে বন্যা ও ভারী বৃষ্টির কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসাম, সেখানে প্রাণ হারিয়েছেন ১৭ জন।

এছাড়া অরুণাচল প্রদেশে ১২, মেঘালয়ে ৬, মিজোরামে ৫, ত্রিপুরায় ২ এবং নাগাল্যান্ড ও মণিপুরে একজন করে মারা গেছেন। নিহতদের মধ্যে বেশিরভাগের মৃত্যু হয়েছে পানিতে ডুবে, ভূমিধস, পানিবন্দি অবস্থায় দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে, এমনটাই জানিয়েছেন সাত রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসাম ও সিকিমের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপালকে ফোন করে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন এবং কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

আসামে অন্তত ২১টি জেলায় ৬ লাখ ৩০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্রহ্মপুত্রসহ কয়েকটি নদী এখনো বিপদসীমার ওপর দিয়ে বইছে।

অরুণাচল প্রদেশে বহু ঘরবাড়ি, রাস্তা, বিদ্যুৎ ও পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। মিজোরামে ভূমিধস ও বন্যায় ৫ জন মারা গেছেন, যাদের মধ্যে ৩ জন মিয়ানমার থেকে আসা শরণার্থী। গত ১০ দিনে রাজ্যটিতে ৫০০ টিরও বেশি ভূমিধস ঘটেছে।

ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে পরিস্থিতি কিছুটা ভালো হলেও এখনও বহু মানুষ বিপদে রয়েছেন। প্রশাসন ও উদ্ধারকারী দলগুলো পরিস্থিতি সামাল দিতে কাজ করে যাচ্ছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার