• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

এক সপ্তাহ পর চালু চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের জরুরি বিভাগ


প্রকাশ:  ৪ জুন ২০২৫, ০৪:২৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালের কর্মচারীদের সংঘর্ষের জেরে টানা এক সপ্তাহ সেবা কার্যক্রম বন্ধ থাকার পর জরুরি বিভাগে সেবা চালু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে পুরো বিভাগ চালু হওয়ার কথা রয়েছে। বুধবার (৪ জুন) সকাল থেকে এ সেবা চালু হয়।

জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে হাসপাতালের কর্মচারীদের সংঘর্ষের জেরে টানা এক সপ্তাহ হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ রাখে কর্তৃপক্ষ। হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী ও হাসপাতালে চিকিৎসাধীন আহত যোদ্ধারা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ডা. খায়ের আহমেদ বলেন, এখন থেকে হাসপাতালে জরুরি বিভাগ চালু থাকবে। তবে তিনি আপাতত হাসপাতালটির কোনো ধরনের দায়িত্বে নেই। তাঁর পরিবর্তে দায়িত্বে আছেন ডা. জানে আলম।

এ বিষয়ে জানতে ডা. জানে আলমের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তাঁর সাড়া মেলেনি। তবে হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন জুলাই যোদ্ধার সঙ্গে কথা বলে জানা যায়, আজ থেকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

জুলাই যোদ্ধারা বলেন, গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর স্যার আমাদের দেখতে এসেছিলেন। তিনি জানিয়েছেন, বুধবার থেকে হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০
ছবি সংগৃহীত
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪৩৯
ছবি: সংগৃহীত
শিশুযত্ন ও সুইমসেইফ কর্মসূচি স্থবির