• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলই চূড়ান্ত


প্রকাশ:  ৫ জুন ২০২৫, ১২:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনর্বহাল করে বিচারপতিদের অপসারণের ক্ষমতা আবারও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ন্যস্ত করা হয়েছে। এ সংক্রান্ত ৫০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় বৃহস্পতিবার (৫ জুন) সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করে আপিল বিভাগ। এর মধ্য দিয়ে হাইকোর্টের পূর্ববর্তী রায় বাতিল করা হয়েছে, যেখানে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে করা কিছু মন্তব্যকে ‘অশোভনীয়’ ও ‘সরকারপক্ষকে সুবিধা দিতে প্রণীত’ বলা হয়েছিল।

এর আগে, সংবিধানের ষোড়শ সংশোধনী অনুযায়ী বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। ২০১৬ সালে হাইকোর্ট এই সংশোধনীকে ‘অবৈধ’ ঘোষণা করলে সরকার আপিল করে। কিন্তু আপিল বিভাগ ২০১৭ সালে সেই আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে।

তৎকালীন সরকার পরে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের কিছু পর্যবেক্ষণ বাতিল চেয়ে ৯০৮ পৃষ্ঠার রিভিউ পিটিশন দাখিল করে, যেখানে ৯৪টি যুক্তি তুলে ধরা হয়।

২০১৭ সালের ১ আগস্ট প্রকাশিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়েই বলা হয়, বিচারপতির অসদাচরণ বা অযোগ্যতার প্রশ্নে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতেই থাকা সংবিধানসম্মত।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বামীর আমৃত্যু কারাদণ্ড যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা