• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

চামড়া নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা


প্রকাশ:  ৯ জুন ২০২৫, ০৬:৪১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা প্রতিনিধি

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ‘কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু নিউজ মিডিয়ায় কোরবানি পশুর চামড়া নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

সোমবার (৮ জুন) দুপুরে সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘কোরবানির পশুর চামড়া ন্যায্যমূল্যে ক্রয়ের জন্য বিনামূল্যে সাড়ে সাত লাখ মেট্রিক টন লবণ বিতরণ করা হয়েছিল। এছাড়া ৮৬ হাজার কসাইকে সরকার ট্রেনিং দিয়েছে।’

শেখ বশির উদ্দিন বলেন, ‘চামড়া শিল্পে ২১৫ কোটি প্রণোদনা টাকা সরকারের ঈদের আগেই ছেড়ে দিয়েছিল। চাহিদার জন্য ওয়েট ফুল চামড়া এবং সাদা চামড়া রপ্তানির জন্য ছাড় দিয়েছে। এখন জনগণ নিয়ম মেনে একত্রিত হয়ে মজুত বা সংরক্ষণ করলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে আরও বেশি মূল্য পাবে।’ 

এর আগে, বাণিজ্য উপদেষ্টা সুন্দরবন ঘেঁষা সাতক্ষীরা শ্যামনগর উপজেলার আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অভিভাবকদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ভেন্টিলেটর-অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক