• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

অনন্য দুই রেকর্ডের সামনে দাঁড়িয়ে স্টিভেন স্মিথ


প্রকাশ:  ১০ জুন ২০২৫, ০১:০৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

দিনদুয়েক পরেই ক্রিকেটের বিখ্যাত স্টেডিয়াম লর্ডসে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনাল। যেখানে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ফাইনালের জন্য দুই দলই এখন শেষ পর্যায়ের অনুশীলনে ব্যস্ত।

চূড়ান্ত একাদশ ঘোষণা করা না হলেও ফাইনালে অস্ট্রেলিয়ার একাদশে স্টিভেন স্মিথ থাকছেন সেটা নিশ্চিতই বলা চলে। অস্ট্রেলিয়ার এই ব্যাটার নিজেকে আরও একবার লর্ডসে প্রমাণ করতে মাঠে নামবেন। টেস্টে যার রান ১০ হাজারের বেশি, তার ব্যাটের দিকে টিম অস্ট্রেলিয়া এই ম্যাচেও বিশেষভাবে নির্ভর করবে, সেটাই স্বাভাবিক।

স্টিভ স্মিথ অবশ্য প্রতিপক্ষ বিবেচনাতেও আছেন দারুণ ছন্দে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সবশেষ ৮ ইনিংসের মাঝে ৪ ইনিংসেই আছে তার সেঞ্চুরি। ফাইনালেও বড় স্কোরই করতে চাইবেন নিশ্চিত। আর সেটাই যদি হয় তবে ইংল্যান্ডে দুই অনন্য রেকর্ডের ভাগীদার হবেন এই অজি তারকা। যেখানে তার পেছনে পড়ে যাবেন ডন ব্র্যাডমান কিংবা গ্যারি সোবার্সের মতো নামরাও।

ফাইনাল হবে লর্ডসে। যেখানে আগেও বেশ কিছু দারুণ ইনিংস খেলেছেন স্টিভ স্মিথ। মাত্র ৪ টেস্টেই এই মাঠে করেছেন ৫১২ রান । ফাইনালে ৬০ রান করতে পারলেই ভিনদেশী ক্রিকেটারদের মাঝে লর্ডসে সবচেয়ে বেশি রানের মালিক হবেন স্মিথ। বর্তমানে ৫৭১ রান নিয়ে যেখানে শীর্ষে আছেন গ্যারি সোবার্স।

লর্ডসে বিদেশি ব্যাটারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি রান রেকর্ড হতে পারে আরও এক দিক থেকে। সেজন্য তার দরকার ফিফটি। ইংল্যান্ডের মাটিতে সফরকারীদের মধে সবচেয়ে বেশি ফিফটি আছে ভিড রিচার্ডস, অ্যালান বোর্ডার এবং স্টিভ স্মিথের। তিনজনের ফিফটিই ১৭টি করে। এবার স্মিথের একক রেকর্ডের জন্য দরকার কেবল ১ ফিফটি।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না