• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বাস্তবতা মেনে নিয়েছেন শান্ত


প্রকাশ:  ১৩ জুন ২০২৫, ১২:১৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

এখন যে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলছে দক্ষিণ আফ্রিকা, টুর্নামেন্টের শুরুতে এই প্রোটিয়ারাই পিছিয়ে ছিল বাংলাদেশের। ২০২৩ সালের শুরুতে প্রথম পাঁচ টেস্টের একটিতেও জিততে পারেনি তারা, সে সময় বাংলাদেশ পাঁচ টেস্টের দুটিতে জয় পায়। অথচ দুই বছরের সেই টেস্ট চক্রের শেষে এসে কিনা প্রোটিয়ারা ফাইনাল খেলছে আর শান্তরা ৭ নম্বরে থেকে খুঁজছেন সান্ত্বনা।

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশ কি ফাইনাল খেলতে পারবে? এমন জিজ্ঞাসায় বাস্তবতা মেনে নিতে বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ‘এটা অনেক বড় স্বপ্ন। এত দূরে যদি এখনই চিন্তা করি, তাহলে বোকামি হবে। আমার কাছে মনে হয় ছোট ছোটভাবে যদি আমরা এগোতে পারি, তাহলে ভালো।’ ২০২৫ থেকে ২০২৭ নতুন টেস্ট চক্রের প্রথম সিরিজ খেলতে শ্রীলঙ্কা রওনা দেওয়ার আগে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এভাবেই বাস্তবতা তুলে ধরেন শান্ত।

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার আগে এমনই এক সংবাদ সম্মেলনে শান্ত বলেছিলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি।’ তা নিয়ে কম ট্রল হননি অধিনায়ক। তাই এবার ক্যামেরার সামনে অনেক বেশি সংযত শান্ত।

‘আমরা যখন টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করেছিলাম, তার প্রথম চক্রে মাত্র একটি ম্যাচ জিতেছিলাম। দ্বিতীয় চক্রে এসে গেল আসরে চারটি টেস্ট জিতেছি। তার মানে একটু উন্নতি হয়েছে। এই চক্রে লক্ষ্য থাকবে কীভাবে আমরা আরও দুই থেকে তিনটি ম্যাচ বেশি জিততে পারি। এই বছর তো অবশ্যই লক্ষ্য থাকবে যেন ৪, ৫ কিংবা ছয়ের মধ্যে থাকতে পারি।’ বললেন শান্ত।

নতুন টেস্ট চক্রে দুই বছরে বাংলাদেশ ১২টি টেস্ট খেলবে। যার ছয়টি দেশের মাঠে, বাকিগুলো বিদেশে। ঘরের মাঠের সুবিধাগুলো বেশি নিতে চান বাংলাদেশ অধিনায়ক। ‘ঘরের মাঠে ম্যাচগুলো জিততে হবে। আগের আসরে আমরা ঘরের মাঠে বাজে খেলেছি (ছয় টেস্টের মধ্যে একটিতে জয়)। ঘরের মাঠে কীভাবে জিততে পারি, সেই পরিকল্পনা ভালোভাবে করতে হবে।’

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না