• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

উপদেষ্টাদের গাড়ি আটকে বিক্ষোভ, যুবদল নেতা বহিষ্কার


প্রকাশ:  ১৫ জুন ২০২৫, ০৯:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৫জুন) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল শনিবার দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করার ঘটনায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না।

এর আগে গতকাল শনিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পরিদর্শনে আসেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

পরিদর্শন শেষে উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, পরিবেশবান্ধব পর্যটন বিকাশের জন্য সিলেটের আর কোনো পাথর কোয়ারি লিজ দেবে না সরকার। জাফলং পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, অবৈধভাবে পাথর উত্তোলন করে জাফলং ও আশপাশের এলাকার পরিবেশ ধ্বংস করা হচ্ছে। এগুলো না সরালে অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় পাথর শ্রমিক, পাথর উত্তোলনে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপদেষ্টাদের গাড়ি আটকে বিক্ষোভ করেন। পরে পুলিশ ও বিজিবির সহায়তায় নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেন দুই উপদেষ্টা। এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন যুবদল নেতা জাহিদ খান।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি