• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নির্বাচনের দিনক্ষণ নিয়ে অস্থিরতা নয়: আমীর খসরু


প্রকাশ:  ১৭ জুন ২০২৫, ০৪:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি নিয়ে এখনই অস্থির না হয়ে ‘কিছুটা ধৈর্য’ ধরার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এখন শুধু একটু ধৈর্য ধরতে হবে। আমরা একটু ধৈর্য ধরি, একটু সময় দিই।’

মঙ্গলবার (১৭ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনের দিনক্ষণ সরকার বা আমরা কেউ ঠিক করব না, এটা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। অস্থিরতা না দেখিয়ে আস্থার পরিবেশ তৈরি করতে হবে।’

এর আগে, ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন আমীর খসরু ও শামা ওবায়েদ।

নির্বাচনের সময়কাল নিয়ে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে ঈদের আগেই ভোট অনুষ্ঠানের বিষয়ে ঐকমত্য হলেও নির্দিষ্ট দিন-তারিখ এখনও অনিশ্চিত। এ বিষয়ে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘লন্ডনে তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠক জাতির মধ্যে একটা আশার সঞ্চার করেছে। আমরা একমত হয়েছি রমজানের আগেই নির্বাচন হওয়া উচিত। সরকারও হয়তো সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।’

ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে কোর্টের রায় থাকা সত্ত্বেও ইশরাক হোসেনকে শপথ নিতে না দেয়ার বিষয়েও প্রতিক্রিয়া দেন তিনি। বলেন, ‘দেখি সরকার কী করে। তারা তো বলে আইনের শাসনে বিশ্বাস করে। আমরাও চাই তারা সেই বিশ্বাস অনুযায়ী কাজ করুক। এটাতেও ধৈর্য রাখতে হবে।’

বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রাজিলের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেক দেশই নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায়। ব্রাজিলও তার ব্যতিক্রম নয়।’

আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, এমন প্রশ্নে খসরু বলেন, ‘বাংলাদেশের নির্বাচন একান্তই অভ্যন্তরীণ বিষয়। বৈশ্বিক ঘটনাপ্রবাহ আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলবে না বলেই আমরা বিশ্বাস করি।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি