• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মাসুদ কামাল

সবার আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত


প্রকাশ:  ২১ জুন ২০২৫, ০৭:১৬ পি.এম.
শেয়ার করুন 0
সবার আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত

 ভিওডি ডেস্ক রিপোর্ট : 

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। 

নুরুল হক নুরকে অবরুদ্ধ করার ঘটনা তুলে ধরে তিনি বলেন, ‘এটা প্রমাণ করে এ দেশে আসলে কোনো সরকারই নাই। সরকারের নামে যারা আছেন তারা নিজেদের ভাগ-বাটোয়ারা নিয়ে ব্যস্ত।

তারা প্রশাসন চালাতে পারছে না। তাদের উচিত, নুরের এ ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগ করা। সবার আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করা উচিত।’

তিনি বলেন, ‘নুর যে ঘটনার কথা বললেন, এটা কোনো সভ্য দেশে হতে পারে? কিছু লোক রামদা হাতে নিয়ে তাকে এলাকায় আটকে রেখেছে! এটা কেন? কোনো মানুষের স্বাভাবিক চলাফেরা কি আটকানো যায়? আপনি যেই হোন, আপনি যদি বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতাও হন আপনি এটা পারেন না।

আপনি যদি স্বরাষ্ট্রমন্ত্রীও হন আপনিও কিন্তু কারো চলাফেরা বাধাগ্রস্ত করতে পারেন না। কিন্তু তারা সেখানে নুরকে আটকে রাখল! সেখানে প্রশাসনের যে মেরুদণ্ডহীন লোকগুলো ছিল তারা কী জবাব দেবেন?’

তিনি আরও বলেন, ‘এখন প্রতিটি এলাকায় থানা, পুলিশ ও প্রশাসন সবাই বিএনপি এবং জামায়াতের কথায় চলে। কারণ তারা মনে করে এখন জামায়াত পাওয়ারফুল, আগামীকাল বিএনপি পাওয়ারফুল হবে। যদি তাদের কথা না শুনি তাহলে খাগড়াছড়ি বদলি করবে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস