• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

প্রেসক্লাবে আন্দোলনকারীদের ওপর জলকামান নিক্ষেপ


প্রকাশ:  ২২ জুন ২০২৫, ০১:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নেওয়া সকল প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে চলমান আন্দোলনে বাধা দিয়েছে পুলিশ। দাবি আদায়ে রাজপথে অবস্থান নেওয়া প্রার্থীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রোববার (২২ জুন) বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে সকাল ১১টার দিকে প্রেসক্লাবের সামনে থেকে অগ্রসর হতে গেলে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বারবার সরে যেতে বললেও স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।

এরপর ১১টা ২৩ মিনিটে তাদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

আন্দোলনকারীর বলছেন, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মৌখিকে রেকর্ড ২০ হাজার ৬৮৮ জন প্রার্থীকে ইচ্ছে করে ফেল করিয়ে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন তারা এনটিআরসির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

তাদের দাবি, ফলাফল পুনর্মূল্যায়ন করে ভাইভাতে অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধন সনদ দিতে হবে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক