• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ইশরাকের শপথের দাবিতে আবারও অবরুদ্ধ নগরভবন


প্রকাশ:  ২২ জুন ২০২৫, ০২:১৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বিরতির পর গেল কয়েকদিনের মতো আবারও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরভবনে হাজির হয়েছেন ইশরাক সমর্থকেরা।

রোববার (২২ জুন) সকাল থেকে ঢাকাবাসীর ব্যানারে ছোট বড় মিছিল নিয়ে নগরভবনের সামনে একত্রিত হয়েছেন তারা। নগরভবন প্রাঙ্গণের সিঁড়িতে বসে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

যদিও গত কয়েকদিনে ৭০টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শক, ওয়ার্ড সচিব, এডিস মশা ও করোনা ভাইরাস নিয়ন্ত্রণে দক্ষিণ সিটির স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে আজও ইশরাককে শপথ পড়ানোর দাবিতে বন্ধ আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান ফটক।

গত ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত সব নাগরিক সেবা বন্ধ ছিল নগরভবনে। জরুরি প্রয়োজনে এসে ঘুরে যেতে হয়েছে এসময় সেবাপ্রার্থীদের। সেসময় দক্ষিণ সিটি করপোরেশনের ইশরাককে সমর্থনকারী কর্মচারীরা নগরভবনের মূল ফটক আটকে রাখার পাশাপাশি প্রতিটি বিভাগে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে রেখেছিলো। ঈদের বিরতির পর আবারও গত ১৫ জুন থেকে ইশরাকের অনুসারীরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করতে শুরু করেন।

সেসময় নগরভবনে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছিলেন, “জন্ম নিবন্ধন সনদসহ দৈনন্দিন জরুরি সেবা চালু থাকবে, অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা কর্মকর্তারা অফিস করতে পারবেন না।আন্দোলনের প্রতীক হিসেবে প্রধান ফটকের তালা খোলা হবে না। জনগণের দৈনন্দিন সেবা, আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে”।

এরই ধারাবাহিকতায় আজও নগরভবনে উপস্থিত হয়ে আন্দোলন কর্মসূচি পালন করছে ইশরাকের সমর্থনকারীরা। এ সময় ‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’ এর মত প্রতিবাদী স্লোগানে মুখর ছিলেন বিক্ষোভকারীরা।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক