• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে : আমিনুল হক


প্রকাশ:  ২৪ জুন ২০২৫, ০৮:১০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।মঙ্গলবার (২৪ জুন) দুপুরে শেরে বাংলা নগর থানা ও মোহাম্মদপুর এলাকায় আয়োজিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় গেলে আমাদের রাজনীতি, কর্মকাণ্ড ও কর্মপরিকল্পনা হবে এদেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য। সহনশীলতা ও ধৈর্য ধারণ করে, জনগণের মতামত ও সকলকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই।

দেশের বিভিন্ন স্থানে সংঘটিত মব ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, যারা মব তৈরি করছে, বিশৃঙ্খলা করছে, তাদের প্রতি বিএনপির কোনো সমর্থন নেই। এমনকি যদি কেউ বিএনপির নাম ভাঙিয়ে এমন কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

দলের ভেতর অনুপ্রবেশকারী বিষয়ে সতর্ক করে আমিনুল হক বলেন, অনেকেই আছেন যারা দলের নাম ব্যবহার করে অপকর্মে লিপ্ত, অথচ দলের সাথে তাদের প্রকৃত কোনো সম্পর্ক নেই। তাদের সম্পর্কে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে অন্যায়কারী ও বিশৃঙ্খলাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। কিন্তু বিএনপি সেই পথে হাঁটে না। বিএনপি সাধারণ মানুষের ভাষা বোঝে এবং সেই ভাষা অনুযায়ী উন্নয়নমুখী রাজনীতি করে।

তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়নের অঙ্গীকার করে আমিনুল হক বলেন, যারা রাজপথে জীবন উৎসর্গ করেছেন, আন্দোলন করেছেন, তাদের সদস্যপদ আগে নবায়ন হবে এবং তাদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। যারা আওয়ামী লীগের সাথে আঁতাত করেছে, রাতের আঁধারে চা খেয়েছে, ব্যবসা ঠিক রেখেছে কিংবা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ছবি তুলেছে, তাদের সদস্যপদ নবায়নের কোনো সুযোগ নেই।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর উত্তর এর যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজী মুহাম্মদ ইউসুফ, মোঃ শাহ আলম, মহানগর সদস্য মোঃ নাসির উদ্দিন, এম এস আহমাদ আলী, আশরাফুজ্জাহান জাহান, তাসলিমা রিতা, নূরুল হক ভূইয়া নূরু, মনিরুল ইসলাম রাহিমী, মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এ্যাড. রুনা লায়লা, তেজগাঁও থানা বিএনপি আহবায়ক ইন্জিঃ মোঃ মিরাজ উদ্দিন হায়দার আরজু, সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান কবির, শেরে বাংলা নগর থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক নাঈম, যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ, থানা বিএনপির সিনিয়র সদস্য আমজাদ হোসেন, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ নূরুল হক, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক এনায়েতুল হাফিজ, মীর মোঃ কামাল হোসেন, মিজানুর রহমান ইসহাক, নাসির আহমেদ, আনোয়ার হোসেন মাসুদ, চৌধুরী বকশী, মোঃপুর থানা ৩৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি এডভোকেট মাসুম খান রাজেশ, সাধারণ সম্পাদক ওসমান রেজা, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ওসমান গনি সেন্টু, ৩১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল হক রনি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি