• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ইসরাইলের ঘোষণায় মৃত কমান্ডার তেহরানে জীবিত!


প্রকাশ:  ২৫ জুন ২০২৫, ১২:৪২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

তেহরানে এক অনুষ্ঠানে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ইরানি ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিকে জীবিত এবং সুস্থ অবস্থায় দেখা গেছে। ইরান-ইসরাইল সংঘাতে জেনারেল কানিকে হত্যার দাবি করেছিল ইসরাইল। 

মঙ্গলবার (২৪ জুন) তেহরানে তাকে দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বুধবার (২৫ জুন) স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনাদোলু।

ইরানের তাসনিম নিউজ এজেন্সির পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, অনুষ্ঠানে উপস্থিত জনতার মধ্যে কানি আছেন। সামাজিকমাধ্যম এক্সে তাসনিম বার্তা সংস্থা জানায়, ‘অপারেশন ডিভাইন ভিক্টরির পর তেহরানের জনগণের আজকের সমাবেশে কমান্ডার কানি যোগ দিয়েছেন।’

এছাড়া রাষ্ট্র পরিচালিত প্রেস টিভিও ভিডিওটি প্রকাশ করে বলেছে, ‘ইহুদি (ইসরাইলি) শাসনের বিরুদ্ধে বিজয় উদযাপনের সময় তেহরানে উল্লসিত জনতা আইআরজিসি কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিকে উষ্ণ অভ্যর্থনা জানান।’

এই মাসের শুরুতে, নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, ইসরাইলি হামলায় নিহত ইরানি সামরিক নেতাদের মধ্যে কানিও ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার