• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুন ২০২৫, ০১:২৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

র‌্যাব, পুলিশ ও কোস্ট গার্ডের কঠোর প্রহরা ও জলকামান উপেক্ষা করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ দাবিতে ‘কমপ্লিট শার্টডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার(২৮ জুন) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ের সামনে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আগত সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এ অবস্থান কর্মসূচি পালন করছেন।

সকালে কর্মসুচি শুরুর আগে এনবিআরের প্রধান কার্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারী ভেতরে প্রবেশ করলেও অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী বাইরে রয়েছেন। এসব কর্মকর্তা-কর্মচারীরা  ঢাকাসহ ঢাকার বাইরের কর অঞ্চলের কর্মীদের সঙ্গে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।

এনবিআরের বন্ধ গেটের সামনে কর্মীরা অবস্থান নিয়ে বক্তৃতা দিচ্ছেন। ভেতরের র‍্যাব কোস্টগার্ড ও পুলিশ সতর্ক অবস্থান নিয়েছেন। গেটের সামনে জল কামানসহ পুলিশের কয়েকশ গাড়ির ভীতিকর অবস্থা পরিবেশের মধ্যেই এনবিআরের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে স্লোগান ও বক্তৃতা চলছে।

নেতারা বক্তব্যে বলেন, যেকোনো মূল্যে অংশগ্রহণমূলক সংস্কারবিরোধী ও সাবেক স্বৈরাচারের দোসর এনবিআরের চেয়ারম্যানের পদত্যাগ নিশ্চিত করা হবে। তারপরই  কাজে ফিরতে চাই।

শুক্রবার (২৭ জুন) এনবিআরের পক্ষ থেকে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের কাজে যোগ দিতে বলেছিল। এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছিল এনবিআরের পক্ষ থেকে।

অন্যদিকে এনবিআর সংস্কারে ঐক্য পরিষদের পক্ষ থেকে হুঁশিয়ারি উপেক্ষা করে চেয়ারম্যানের দাবিতে ‘কমপ্লিট শার্টডাউন’ ও মাস্ট টু ইন্ডিয়ার কর্মসূচি ঘোষণা দেয়। কর্মসূচি পালনে বিভিন্ন করনচলের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করছে।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি