• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

আর্থিক দুর্নীতির দায় এড়াতে পারে না এডিবি ও আইএমএফ : ড. আনিসুজ্জামান


প্রকাশ:  ২৮ জুন ২০২৫, ০৪:৫০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বিগত সরকারের সময়ে হওয়া অর্থিকখাতের দুর্নীতির দায় ওয়ার্ল্ড ব্যাংক (এডিবি) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। কারণ হিসেবে তিনি বলেন, তাদের ওয়েব পেজে বাংলাদেশের অর্থিকখাত নিয়ে তখন তারা অতিরঞ্জিতভাবে নানা তথ্য উপস্থাপন করেছিলো। 

শনিবার (২৮ জুন) সকালে ঢাকা চেম্বারে ব্যাংকখাতের চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে আনিসুজ্জামান বলেন, এক প্যারাসিটামল দিয়ে যেমন সব রোগ সারে না, তেমনি বাংলাদেশ ব্যাংক শুধু পলিসি রেট দিয়ে, আর্থিকখাতের সব কিছুর সমাধান করতে পারবে না। 

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এজাজুল ইসলাম বলেন, সুদের হার ৯/৬-ই, ব্যাংকিংখাত ও উদ্যাক্তাদের বেশি ক্ষতি করেছে।  তবে ব্যাংক লুটপাট এবং ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা ঠয় মাসের পরিবর্তে তিন মাস করায় মূলত খেলাপি ঋণের পরিমাণ বেড়ে চার লাখ ২০ হাজার কোটিতে পৌঁছেছে বলে মনে করে ডিসিসিআই। 

প্রতিষ্ঠানটি বলছে, মোট ঋণের প্রায় ২৫ শতাংশ খেলাপি, যা বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাঁধা সৃষ্টি করছে। 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (মুদ্রানীতি বিভাগ) ড. মো. এজাজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী এবং ডিসিসিআই’র সাবেক সভাপতি মো. আশরাফ আহমেদ। এছাড়া সেমিনারে বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা, ব্যাংকার এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন