• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই: বাবলু


প্রকাশ:  ২৯ জুন ২০২৫, ০৫:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। ছবি: সংগৃহীত
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি

সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত যারা থাকবে, মানুষের শান্তি নষ্ট করবে তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপি প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠপুত্র ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

শনিবার (২৮ জুন) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাবলু বলেন, আল্লাহ যদি আপনাদের দোয়ায় আমাকে এমপি নির্বাচিত করে আমি চরবাসীর ভাঙন রোধে নদীশাসনের ব্যবস্থা করব। আমার বাবা খোন্দকার দেলোয়ার হোসেনকে পাঁচবার এমপি নির্বাচিত করেছেন। তাকে আপনারা ভালোবাসতেন। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আমি আপনাদের মাঝে দেখতে পাচ্ছি।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম বিল্টুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: আমিনুল ইসলাম আমিন, জেলা জজকোর্টের অতিরিক্ত জিপি অ্যাডভোকেট মুহাম্মদ ইউনুস শিকদার, শহীদ জিয়া প্রজন্ম কমিটির জেলা সভাপতি জিএম এনামুল হক, থানা বিএনপির ক্ষুদ্র ও সমবায় বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ঘটু মিয়া, ঢাকা উত্তরের কৃষক দলের যুগ্ম সম্পাদক মো. সেলিম মিয়া, উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক চাঁন খা মাস্টার,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাঘুটিয়া ইউনিয়ন বিএনপি নেতা ডা: কামরুল বাচ্চু, জিয়নপুর ইউনিয়ন বিএনপি নেতা হিমু খান মেম্বার, উপজেলা যুবদলের নেতা ইছাক মিয়া,মানিকগঞ্জ জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি