• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

স্বাভাবিক অবস্থায় ফিরেছে হিলি স্থলবন্দর


প্রকাশ:  ৩০ জুন ২০২৫, ০৩:০৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হিলি প্রতিনিধি

জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা তাদের কাজে যোগ দিয়েছেন। এতে স্বাভাবিক অবস্থায় ফিরেছে কাস্টমসের কার্যক্রম।

সোমবার (৩০ জুন) সকাল থেকে কাস্টমস-কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ দেন। এতে শুল্ক স্টেশনের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। সিআ্যন্ডএফ এজেন্টরা সকাল থেকেই কাস্টমসে আসতে শুরু করায় বন্দরে আটকে থাকা আমদানিকৃত পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট থেকে শুরু করে পরিক্ষণ শুল্কায়ন কার্যক্রম শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে বন্দরের আমদানিকারক ও সিআ্যন্ডএফ এজেন্টদের মাঝে। সেইসাথে বন্দরের ভেতরে পণ্য লোড-আনলোড কার্যক্রম শুরু হয়েছে।

তবে এই প্রতিবেদন সংগ্রহ করা পর্যন্ত কোনও পণ্য বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করেনি। ব্যবসায়ীরা বলছেন, সাধারণত দুপুর ১২টার পর থেকে ভারত থেকে আমদানিকৃত পণ্য বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ শুরু হয়।

উল্লেখ্য, এনবিআর চেয়ারম্যানের অপসারনের দাবিতে গত শনিবার ও রোববার দুদিন কমপ্লিট শাটডাউন কর্মসুচীর কারণে কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা কাজ না করায় গেলো দুই দিনে ৭ থেকে ৮ কোটি টাকা সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে কাস্টমস সূত্রে জানা গেছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন