• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

বিপিএল নিয়ে বড় ঘোষণা বিসিবির


প্রকাশ:  ১ জুলাই ২০২৫, ০১:১৮ পি.এম.
শেয়ার করুন 0
বিপিএল নিয়ে বড় ঘোষণা বিসিবির

বিসিবির সভা শেষে বিপিএল নিয়ে বড় ঘোষণা দিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম । তিনি বলেন, ২০২৫-২৬ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের জন্য মে মাস নয় যথারীতি ডিসেম্বর-জানুয়ারি সময়সূচি প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। নতুন ভাবে বিপিএলকে ঢেলে সাজাতে চায় বিসিবি।
 

স্পোর্টস ডেস্ক

বিসিবি সভাপতি বলেন, এবার পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজিদের অংশগ্রহণের সুযোগ থাকছে, তবে সুনির্দিষ্ট মানদণ্ড পূরণ করলেই কেবল তারা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। 

সভায় জানানো হয়, বিপিএলের দল সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। যেসব প্রতিষ্ঠান বিসিবির নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারবে, কেবল তাদের নিয়েই এবারের আসর আয়োজন করা হবে। মানহীন ফ্র্যাঞ্চাইজিকে জায়গা না দিতে এবার বিশেষ সতর্ক থাকবে বোর্ড।

সাধারণত বিসিবির অভ্যন্তরীণ কর্মকর্তারাই বিপিএল পরিচালনার দায়িত্ব পালন করতেন, তবে এবার ভিন্ন পথে হাঁটছে বোর্ড। বিপিএল কমিটিতে বাইরের বিশেষজ্ঞদেরও অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন সভাপতি আমিনুল। 

এ ছাড়া আলোচনা হয়েছে নতুন ভেন্যু অন্তর্ভুক্তির বিষয়েও। এক-দুটি নতুন মাঠকে বিপিএল ভেন্যু হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। পূর্বাচলের দুটি মাঠ আপগ্রেড করা হবে, সেই সঙ্গে হাইপারফরম্যান্স সেন্টার গড়ারও প্রস্তুতি চলছে।

সব মিলিয়ে, বিপিএলকে আরও পেশাদার, আকর্ষণীয় ও আন্তর্জাতিকমানের একটি লিগে পরিণত করতে দৃঢ়প্রতিজ্ঞ বিসিবি। এবারের বিপিএল শুধু মাঠে নয়, মাঠের বাইরেও নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে এমনটিই আভাস মিলেছে বিসিবি সভাপতির কথায়।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না