• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

দেশে সংকট হলে ঢাকা বিশ্ববিদ্যালয় পথ দেখায় : দুদু


প্রকাশ:  ১ জুলাই ২০২৫, ০৫:১৭ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ যখনই সংকটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তখন পথ দেখায় ।

মঙ্গলবার (১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্জন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন। এই বিশ্ববিদ্যালয়ে সব ধর্ম বর্ণ, শ্রেনীর মানুষ যুক্ত ছিল এবং আছে। আমি মনে করি এর সঙ্গে যারা যুক্ত তারা সবাই গৌরবের ইতিহাসে জড়িত। আজকের এই বিশ্ববিদ্যালয় দিবসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীসহ সকল মহলকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি।

তিনি বলেন, যখনই বাংলাদেশ সংকটে পড়েছে, পথহারা হয়েছে, তখনই ঢাকা বিশ্ববিদ্যালয় জেগে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্ররা পথ দেখিয়েছে। বুক চিতিয়ে লড়াই করেছে। পথ হারা দেশের পথ দেখানো এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কোনো না কোনোভাবে জড়িয়ে ছিলাম।

দুদু বলেন, আজকের এই দিনে যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দেশবাসীর কাছে আহবান জানাচ্ছি আহতদের সুচিকিৎসা যেন নিশ্চিত হয়।

আলোচনা সভা মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনা সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি