• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

জুলাই মাসেই জাতীয় সনদ তৈরি সম্ভব: ড. আলী রীয়াজ


প্রকাশ:  ২ জুলাই ২০২৫, ০১:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
ড. আলী রিয়াজ। ছবি : সংগৃহীত
ড. আলী রিয়াজ। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সনদ তৈরির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। দেশের সব রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে, তবে চলতি জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ প্রণয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় দফার সপ্তম দিনের সংলাপে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

সংলাপে উপস্থিত রাজনৈতিক নেতাদের উদ্দেশে ড. আলী রীয়াজ বলেন, দলীয় অবস্থান যতই ভিন্ন থাকুক, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। প্রতিদিন হয়তো প্রত্যাশা মতো অগ্রগতি হচ্ছে না, তবে আমরা ধাপে ধাপে এগোচ্ছি। মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে এবং সংস্কারের বিষয়ে তারা অনেক প্রত্যাশা করে। আমরা চাই যত দ্রুত সম্ভব একত্রিত হই ও কাঙ্ক্ষিত সমাধানে পৌঁছাই।

সংলাপ শুরু হয় জুলাই মাসের অভ্যুত্থানে শহীদদের প্রতি এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বিভিন্ন দলের প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

এদিন আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

প্রসঙ্গত, প্রথম দফার আলোচনা শুরু হয়েছিল ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত, মোট ৪৫টি অধিবেশনে। দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়েছে ২ জুলাই থেকে। জাতীয় ঐকমত্য কমিশন জানায়, এই সংলাপগুলো সংস্কার বাস্তবায়নের রূপরেখা নির্ধারণের জন্য আয়োজিত হচ্ছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, অধিকাংশ রাজনৈতিক দল দ্বিকক্ষীয় সংসদ ব্যবস্থা এবং উচ্চকক্ষে প্রাপ্ত ভোটের ভিত্তিতে আসন বণ্টনে একমত হয়েছে। তবে কিছু দল এখনো ভিন্নমত প্রকাশ করেছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস