• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

বিভ্রান্তি ছড়াচ্ছেন গোলাম মাওলা রনি: প্রেস সচিব


প্রকাশ:  ৪ জুলাই ২০২৫, ০৩:১৩ পি.এম.
শেয়ার করুন 0
প্রেস সচিব শফিকুল আলম, ইনসার্টে গোলাম মওলা রনি। ছবি : সংগৃহীত
প্রেস সচিব শফিকুল আলম, ইনসার্টে গোলাম মওলা রনি। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনির বিরুদ্ধে টকশো ও ইউটিউবে মিথ্যাচার ছড়ানোর অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লেখেন, গোলাম মাওলা রনি এখন বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অন্যতম উৎস হয়ে উঠেছেন।

শফিকুল আলম উল্লেখ করেন, সময় টিভির এক টকশোতে রনি দাবি করেন, নূর হোসেন জনতার হাতে নিহত হয়েছেন, যা সম্পূর্ণ ভুল। তিনি বলেন, নূর হোসেনকে গুলি করে হত্যা করেছিল এরশাদের নিরাপত্তা বাহিনী।

টকশোতে গোলাম মাওলা রনির মিথ্যাচারে উপাস্থাপক কোনো প্রতিবাদ করেননি দাবি করে শফিকুল আলম বলেন, ‘দুঃখজনক বিষয় হলো, সময় টিভির সেই অনুষ্ঠানে উপস্থাপক এই নির্লজ্জ মিথ্যাচারের কোনো প্রতিবাদও করেননি। যখন আপনি মিথ্যাবাদী ও বিভ্রান্তিকর কণ্ঠকে প্ল্যাটফর্ম দেন, তখন আপনি নিজেও সেই অপরাধের অংশীদার হয়ে ওঠেন।

শহীদ নূর হোসেনের ইতিহাস তুলে ধরে শফিকুল আলম বলেন, ‘আমরা সবাই জানি, ১৯৮৭ সালের ১০ নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনীই গুলি করে হত্যা করেছিল নূর হোসেনকে।’ রনি কি এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন? এমন প্রশ্ন তোলেন প্রেসসচিব।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি