• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

গণবিজ্ঞপ্তির আলোকে হবে শিক্ষক নিয়োগ


প্রকাশ:  ৪ জুলাই ২০২৫, ০৪:৩৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) অধীন এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আলোকে এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের আবেদন ফের শুরু হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) দুপুর ২টা থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়। প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এর আগে বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টা থেকে ফরম পূরণ ও জমাদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়।

এনটিআরসির আবেদনসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২২ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত
দুই বিশ্ববিদ্যালয়ের শীর্ষ তিন পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা
অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু
কুড়িকৃবির উপ-উপাচার্য হলেন ড. নূর মহল আখতার বানু