• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নির্বাচনের আগে করতে হবে বিচার ও সংস্কার : হাসনাত আবদুল্লাহ


প্রকাশ:  ৪ জুলাই ২০২৫, ০৪:৫৪ পি.এম.
শেয়ার করুন 0
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি-সংগৃহীত
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি-সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি
এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানিছেন, নির্বাচনের আগে তাদের কিছু শর্ত রয়েছে। বিচার ও সংস্কারের মধ্য দিয়েই একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ তাঁদের মূল লক্ষ্য। একই সঙ্গে তিনি বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসীদের নিজেদের পক্ষের শক্তি হিসেবে উল্লেখ করে ‘পরাশক্তির দালালি’ করা ব্যক্তিদের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ে ‘জুলাই পদযাত্রা’ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদ ও আহতদের পরিবারের খোঁজখবর নিতেই তাঁদের এই কর্মসূচি বলে জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘অবশ্যই নির্বাচন হওয়া উচিত। টাইম ফ্রেম বেঁধে যেভাবে নির্বাচনের জন্য আমরা দাবি করছি, ঠিক একইভাবে আমরা সংস্কারটা চাচ্ছি। একইভাবে আমরা বিচারটা চাচ্ছি।আমাদের মূল লক্ষ্য হচ্ছে, বিচার এবং সংস্কারের মধ্য দিয়েই যেন সবার কাছে গ্রহণযোগ্য গণতন্ত্রে উত্তরণের পথের দিকে আমরা যেতে পারি। এর জন্য সবপক্ষই হচ্ছে আমাদের টার্গেটেড।’

ঐক্যবদ্ধ শক্তি এবং প্রতিপক্ষ কারা, এমন প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সকল ধর্মের, সকল ভাষার, সকল সংস্কৃতির এবং যারা এই অসাম্প্রদায়িক চেতনাতে বিশ্বাস করে এবং বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে, তারা আমাদের সাথে ঐক্যবদ্ধ।’

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে থেকে যারা ভারতে আশ্রয় নিতে চায়, বাংলাদেশে বসে যারা বিভিন্ন পরাশক্তির দালালি করতে চায়, তারা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। বাংলাদেশের মাটির বিরুদ্ধে যারা অবস্থান করে, বাংলাদেশে থেকে যারা তাদের স্বার্থ হাসিলের জন্য, নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য, সামান্য অংশ নিজেদের পকেটস্থ করার জন্য কাজ করে তারা হচ্ছে সার্বভৌমত্ব বিরোধী।

সামনের নির্বাচনে ভোটারদের টার্গেট কারা, বিশেষ করে নতুন চার কোটি ভোটার নিয়ে তাঁদের পরিকল্পনা কী জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেখেন, আমরা এখন সাংগঠনিক বিস্তার সারা দেশে করতে চাচ্ছি।’

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম যারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি