• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন : নাহিদ


প্রকাশ:  ৫ জুলাই ২০২৫, ০১:১২ পি.এম.
শেয়ার করুন 0
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই বাংলার মাটিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ যারা আমাদের ভাই-বোনদের গুলি করে মেরেছে, আমরা তাদের বিচার নিশ্চিত করব। আগে বিচার, সংস্কার, তারপর নির্বাচন। 

শনিবার (৫ জুলাই) সকালে বগুড়া শহরের পর্যটন মোটেলের সভাকক্ষে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা আপনাদের পাশে থাকতে চাই। গত এক বছর দেশ অনেক কিছু হয়েছে। আমরা হয়তো আপনাদের প্রতি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি। আরো আগেই আপনাদের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল। আমরা সেটা পারিনি এ জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সঙ্গে সম্পর্কটা আজীবনের। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের পাশে থাকার।

আমরা হয়তো আপনাদের প্রতি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি। আরো আগেই আপনাদের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল। আমরা সেটা পারিনি এ জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সঙ্গে সম্পর্কটা আজীবনের। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের পাশে থাকার।

নাহিদ বলেন, জুলাই আন্দোলনের বিচার দীর্ঘপ্রক্রিয়া হলেও শুরুটা করতে হবে, দৃশ্যমান করতে হবে। একই সঙ্গে বিচারের রোডম্যাপও দিতে হবে। শহীদ ও আহত পরিবারের যারা আছে, তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ সরকারের করতে হবে।

তিনি বলেন, এটা শুধু এই সরকারের না, আগামীতে বাংলাদেশে যেই সরকারই আসুক, তাদেরকেও এটা নিতে হবে। সে জন্য জুলাই সনদের কথা বলছি। জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে দেশের সংস্কার নিশ্চিতের তাগিদও দেন নাহিদ।

কর্মসূচিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে এনসিপি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি