• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

আমিনুল হক

যাদের রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, তাঁদের ভুলে যেতে পারি না


প্রকাশ:  ৫ জুলাই ২০২৫, ০৯:৫৪ পি.এম.
শেয়ার করুন 0
যাদের রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, তাঁদের ভুলে যেতে পারি না

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও সংগ্রাম করেছি। সেই আন্দোলনের ধারাবাহিকতায় তারেক রহমান ঘোষিত এক দফা আন্দোলনের অংশ নিতে গিয়ে গত জুলাই-আগস্টে অভ্যুত্থান পরিস্থিতিতে আমাদের দলের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন। আমি সেই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

শনিবার (০৫ জুলাই) বিকেলে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব মাঠে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীর বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, আমরা তাঁদের ভুলে যেতে পারি না। তাঁদের আত্মত্যাগের ফলেই দেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদদের পরিবারগুলোর পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। 

আমিনুল হক বলেন, "আমাদের লক্ষ্য হলো একটি মানবিক বাংলাদেশ গড়া, যেখানে পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ থাকবে। যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আমরা আর চাই না, আমাদের কোনো ভাই শহীদ হোক।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপি'র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, খায়রুল কবির খোকন, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, গনশিক্ষা বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোরশেদ হাসান খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, ঢাকা মহানগর বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব হাজী মোস্তফা জামান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব তানভীর আহমেদ রবীন,  আতিকুর ইসলাম রুমন, মহানগর উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মোঃ শাহ আলম, মহানগর উত্তর বিএনপির সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, এম এস আহমাদ আলী, ইব্রাহিম খলিল, হাফিজুর রহমান শুভ্র, নূরুল হুদা ভূইয়া নূরু, হাজী মোঃ নাসির, মাহাবুবুর রহমান প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি