• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিই বিজয়ী হবে-মান্না


প্রকাশ:  ৬ জুলাই ২০২৫, ০৩:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
বক্তব্য দিচ্ছেন মাহমুদুর রহমান মান্না । ছবি : সংগৃহীত
বক্তব্য দিচ্ছেন মাহমুদুর রহমান মান্না । ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আগামী ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচনে বিএনপিই জয়ী হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, অনেকে অনেক কিছু বলছেন, বড় বড় সভা করছেন, কিন্তু দেশের মানুষ এখনও বিএনপির দিকেই তাকিয়ে আছে।

রোববার (৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণজাগরণ দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। ২০১১ সালের ৬ জুলাই তৎকালীন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের ওপর হামলার ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেপ্তার-শাস্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

মান্না বলেন, আমার বয়স ৭৫ বছর। হয়তো আমি আর ৫-১০ বছর বেঁচে থাকব না। এখন সুস্থ আছি, কিন্তু চাই তরুণ প্রজন্ম দায়িত্ব নিক। তারা যদি জ্ঞান, বুদ্ধি ও আন্তরিকতাকে গুরুত্ব দিয়ে দেশ গড়তে এগিয়ে আসে, তাহলে তারাই পারবে নতুন বাংলাদেশ গড়তে।

তিনি বলেন, আমাদের যেকোনো অন্যায়ের প্রতিবাদ করা উচিত। জয়নুল আবেদিন ফারুকের ওপর নির্যাতনের ঘটনা এক সময় ভুলে যাওয়া হলেও, শেখ হাসিনার শাসনামলে জুলাই-আগস্টের ২০ দিনের মধ্যে দেড় হাজার মানুষকে হত্যা করা হয়েছে—এত বড় বর্বরতা ভাষায় প্রকাশযোগ্য নয়। এই ঘটনার নিন্দা জানানোর মতো ভাষাও আমাদের নেই।

ছাত্র-জনতার অভ্যুত্থান প্রসঙ্গে মান্না বলেন, আলাল ভাই বললেন ছাত্র-জনতার অভ্যুত্থান, আমি বলি—এটা শিক্ষার্থী-জনতার অভ্যুত্থান। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ নিহত হয়নি, নিহতরা সবাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি নিজে বগুড়ার মানুষ, সেখানে ১১ জন শহীদ হয়েছেন—তারা সবাই খেটে খাওয়া সাধারণ মানুষ।

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ, গণজাগরণ দলের সভাপতি হাবিব আহমেদ আশিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম মনির, ইসমাইল হোসেন সিরাজীসহ অনেকে।

বক্তারা অবিলম্বে জয়নুল আবেদিন ফারুকের ওপর হামলার ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি