• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

আশুরায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান আমিনুল হকের


প্রকাশ:  ৬ জুলাই ২০২৫, ০৮:৫৮ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক


পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের রক্তাক্ত পরিবেশ তৈরি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, "তাজিয়া মিছিলের নামে শোক পালনের ক্ষেত্রে বিশৃঙ্খলা বা সহিংসতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। মিছিল যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু যেন না ঘটে।"

রবিবার (৬ জুলাই) বিকেলে রাজধানীর পল্লবী থানাধীন কালসির বেগুনটিলা ও বিহারি ক্যাম্প এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। 

তিনি জানান, বিএনপি পল্লবী ও রূপনগর এলাকায় নিয়মিত উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করছে এবং সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলছে। তিনি বলেন, “আমরা সকলের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছি। নিম্ন আয়ের মানুষদের জন্য উন্নত শিক্ষাব্যবস্থা গড়তেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

আমিনুল হক বলেন, “গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচারী সরকার দেশের মানুষের উন্নয়নের জন্য কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। পল্লবীর সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি বিদ্যুৎ, গ্যাস, পানি সংকট, মাদক ব্যবসা ও বেহাল রাস্তার সমস্যায় তারা ভুগছেন। অনেকেই অস্থায়ীভাবে বসবাস করছেন, তাদের পুনর্বাসনেরও প্রয়োজন রয়েছে।”

এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী এবং যুবদল পল্লবী থানার সভাপতি হাজী নূর সালাম প্রমুখ।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি