• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

উপজেলা পর্যায়ে আদালত স্থাপনে একমত রাজনৈতিক দলগুলো


প্রকাশ:  ৭ জুলাই ২০২৫, ০৩:২১ পি.এম.
শেয়ার করুন 0
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন। সংগৃহীত ছবি
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন। সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক

পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণের বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গে নীতিগতভাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো।

সংস্কার ইস্যুতে সংলাপের ধারাবাহিকতায় সোমবার (৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন।

দ্বিতীয় ধাপে দশম দিনের আলোচনায় আলোচ্য বিষয়ের মধ্যে রাখা হয়, উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা ও নারী প্রতিনিধিত্ব। 
 
আলোচনার প্রথম পর্বে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপনের বিষয়ে নানা মতামত থাকলেও এ বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবে নীতিগতভাবে একমত হন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

আলোচনায় জামায়াতের প্রতিনিধি হামিদুর রহমান আযাদ প্রতিটি উপজেলায় আদালত স্থাপনের প্রস্তাব দেন। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ঢালাওভাবে সব উপজেলায় নয়। দূরত্ব, যাতায়াত ব্যবস্থা ও মামলার জট বিবেচনায় উপযুক্ত উপজেলাগুলোতে আদালত বসানো যায়।

এর আগে সূচনা বক্তব্যে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোকে কোনো কিছু চাপিয়ে দেয়া হচ্ছে না। বরং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ধারণ করে সংশোধনী প্রস্তাব আনা হচ্ছে।

আলোচনা ইতিবাচক হচ্ছে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, এ ধারা অব্যাহত রাখতে হবে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি