• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

শাহজালালে বিমানের ফ্লাইটে ‘বোমা’ থাকার খবর

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১১ জুলাই ২০২৫, ০৭:১৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ‘বোমা’ থাকার খবরে চরম নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে। এতে চরম উৎকণ্ঠায় রয়েছেন যাত্রীরা।

শুক্রবার (১১ জুলাই) বিকাল ৪টা ৪৫ মিনিটে বিমানের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে এ ঘটনা ঘটেছে। 

জানা গেছে, বিজি ৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল।তবে ফ্লাইট ছাড়ার আগে অজ্ঞাত একটি সূত্র থেকে বোমা থাকার হুমকি আসে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়। ফ্লাইটে থাকা সব যাত্রীদের নামিয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এবিএম রওশন কবীর জানান, ফ্লাইটটি যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল তখন একটি অজ্ঞাত নম্বর থেকে ফোনকলের মাধ্যমে জানানো হয় যে, ফ্লাইটে বোমা রয়েছে। তাৎক্ষণিক যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়েছে। 

তিনি জানান, বিমানবন্দরের বোম্ব ডিজপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রথম দফায় তল্লাশি করে বোমার অস্তিত্ব পাওয়া যায়নি। আবারো তল্লাশি চালানোর পর নিরাপত্তা নিশ্চিত করে ফ্লাইট ছেড়ে দেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক