• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

দলগুলো ঐকমত্য হলে ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’: উপদেষ্টা আসিফ


প্রকাশ:  ১১ জুলাই ২০২৫, ১০:০৮ পি.এম.
শেয়ার করুন 0
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। ছবি-পিআইডি
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। ছবি-পিআইডি

কুমিল্লা ব্যুরো

রাজনৈতিক দলগুলো ঐক্যমত হলে আগামী ৫ই আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

শুক্রবার (১১ জুলাই) কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে্য এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে। ইতোপূর্বে রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবনা নেয়া হয়েছিল, তারা তাদের মত করে ঘোষণাপত্রের কপি সরকারকে দিয়েছে। এখন আবারও কার্যক্রম চলমান আছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে যে আগামী ৫ই আগস্ট যদি ঘোষণাপত্র দেয়া যায়, তবে সেজন্য রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসা প্রয়োজন। আশা করি রাজনৈতিক ঐক্যমতের শেষে ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা সম্ভব হবে।

এর আগে বিকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে ‘গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস ১১ জুলাই’ শীর্ষক স্মৃতিমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ সময় ২০২৪ সালের ১১ জুলাইয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিনটিকে ‘গণঅভ্যুত্থানে প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস