• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত


প্রকাশ:  ১২ জুলাই ২০২৫, ১১:১৯ এ.এম.
শেয়ার করুন 0
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনা শেষ হয়েছে। তিন দিনের এই আলোচনায় উভয় পক্ষ বেশ কয়েকটি বিষয়ে একমত হলেও কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দুদেশই এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভবিষ্যতে আরও আলোচনার জন্য দুদেশের প্রতিনিধিদের মধ্যে ভার্চুয়াল ও সরাসরি বৈঠক হবে। শিগগিরই এর সময়সূচি ঠিক করা হতে পারে। বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে আলোচনায় অংশ নেওয়া দল শনিবার (১২ জুলাই) দেশে ফিরবে। প্রয়োজনে তারা আবারও যুক্তরাষ্ট্র সফর করবেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান আশা প্রকাশ করেছেন, আলোচনার ধারাবাহিকতায় শিগগিরই ইতিবাচক ফল আসবে।

৯ জুলাই ওয়াশিংটন ডিসিতে শুরু হওয়া এই আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য সচিব, অতিরিক্ত সচিব ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। ঢাকা থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ভার্চুয়ালি যুক্ত ছিলেন। আলোচনা সমন্বয়ের দায়িত্বে ছিল বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি।

গত কয়েক দিনের আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হলেও কিছু স্পর্শকাতর ইস্যুতে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উভয় পক্ষই এগিয়ে আসার ইচ্ছা প্রকাশ করায় আগামী দিনে সমঝোতা হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন