• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

রাজনৈতিক সংস্কৃতি সংশোধন জরুরি: আলী রীয়াজ


প্রকাশ:  ১২ জুলাই ২০২৫, ০৩:৫৪ পি.এম.
শেয়ার করুন 0
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। ছবি-সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। ছবি-সংগৃহীত

রাজনৈতিক সংস্কৃতি সংশোধন জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। শনিবার (১২ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ছাত্র, শ্রমিক ও জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তী-বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আলী রীয়াজ বলেন, ‘রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের কাঠামো নিয়ে নানাভাবে প্রশ্ন তুললেও দলের কাঠামো নিয়ে কখনোই প্রশ্ন করে না।’
 
তিনি আরও বলেন, ‘নির্বাচন ও সংসদ সবই করা যাবে তবে কাঠামো ঠিক না করে কোনো কিছুই ঠিক রাখা যাবে না। ব্যক্তির ঊর্ধ্বে উঠে প্রতিষ্ঠানকে কাজ করতে হবে।’
 
চব্বিশের রক্তের সঙ্গে বেইমানি মেনে নেয়া হবে না জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘৫৩ বছরে রাজনৈতিক দলগুলো ক্ষমতার অপব্যবহার করেছে।’
 
আলোচনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘সোহাগের হত্যা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, অথচ ১০০ মিটারের মধ্যে আনসার ক্যাম্প ছিল, পুলিশের থানা ছিল তারা কী করলো?’
 
যতটুকু ঐকমত্য হয়েছে ততটুকু দিয়েই নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘বাকিটা নির্বাচনে জনগণই ঠিক করবে।’

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস