• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

ইবিতে সাংবাদিকদের ওপর হামলার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন


প্রকাশ:  ১৪ জুলাই ২০২৫, ০৭:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
ইবিতে সাংবাদিকদের ওপর হামলার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

ইবি প্রতিনিধি 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংবাদিকদের মারধর করে সংবাদ সংগ্রহে বাঁধা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনার তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।  উক্ত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।

কমিটিতে ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহা. মিজানুর রহমানকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিমকে সদস্য-সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহা. কামরুজ্জামান এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মুহা. শরিফুল ইসলাম।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘আমি শুনেছি তবে এখনও চিঠি হাতে পাইনি। ক্যাম্পাসের বাহিরে থাকায় ১৬ জুলাই এসে সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে দেখবো। আমার মাধ্যমে হলে সুষ্ঠু তদন্ত করা হবে।’

প্রসঙ্গত, গত শনিবার (১২ জুলাই) অর্থনীতি বিভাগের আন্তঃসেশন ফুটবল খেলা চলাকালে সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক আরিফ বিল্লাহকে মারধর ও তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। এরপর সাংবাদিক নুরে আলম ভিডিও করতে গেলে তাকেও ১০-১৫ জন শিক্ষার্থী মিলে মারধর করে। ঘটনাস্থলে পৌঁছানো সাংবাদিক রবিউলকেও মোবাইল নেওয়ার চেষ্টা করে তলপেটে লাথি মেরে ফেলে দেওয়া হয়। পরে কয়েকজন বড় ভাই এসে আহত সাংবাদিকদের উদ্ধার করে। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে