• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ইসলামের নামে লেবাসধারী দল অপপ্রচারে লিপ্ত: রিজভী


প্রকাশ:  ১৪ জুলাই ২০২৫, ০৯:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি-সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি-সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অতীতের সব অপপ্রচার নানামুখী ষড়যন্ত্র হাওয়ায় মিলিয়ে গেছে। কারণ বিএনপি গণমুখী দল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিএনপির যার বিরুদ্ধেই অভিযোগ গেছে, প্রমাণিত হলেই বহিষ্কার করা হচ্ছে। কিন্তু ইসলামের নামে লেবাসধারী দলগুলো আজ অপপ্রচারে লিপ্ত।

সোমবার (১৪ জুলাই) বিকালে উপজেলার ভুলতা এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজ দেশে নতুন অশান্তি, অরাজকতা মব জাস্টিসের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে বাচ্চাদের দিয়ে বিএনপির নামে কুৎসা রটানো হচ্ছে। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা থেকে সুশাসন প্রতিষ্ঠার কথা আজও বাংলার মানুষের মুখে মুখে। সে সময় মানুষ দরজা খুলে ঘুমাতে পারত। স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারত। এটা পরীক্ষিত যে আওয়ামী লীগ হলো ফ্যাসিস্ট দল; কিন্তু ইসলাম ধর্মের নামে যারা লেবাসধারী দল তারা কোন ইসলামের কথা বলে। তারা আজ অপপ্রচারে লিপ্ত। সংবিধানে বিসমিল্লাহ, আল্লাহর ওপর আস্থা লিপিবদ্ধ করেছিলেন শহীদ জিয়াউর রহমান। ’২৪ এ যারা শহীদ হয়েছিলেন, তাদের আন্দোলন-সংগ্রামের বড় অংশীদার বিএনপি। ১৯ জুলাই আমাকে গ্রেফতার করেছিল আন্দোলন করেছি বলে। আন্দোলনে ১৪২ জন ছাত্রদল কর্মী, ২৩ জন বিএনপি কর্মী শহীদ হয়েছেন। সবার আন্দোলনের ফলেই হাসিনার বিদায় হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজনে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত কায়েম, আশরাফুল হক রিপন। পরে শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন রুহুল কবির রিজভী।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি