• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ


প্রকাশ:  ১৫ জুলাই ২০২৫, ১২:২১ পি.এম.
শেয়ার করুন 0
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক। ছবি : সংগৃহীত
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৩২ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৪ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধান উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য প্রধান শিক্ষকের পদ পূরণ এখন সময়ের দাবি। যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সুনির্দিষ্ট ক্যাটাগরি করে সুষ্ঠুভাবে এই নিয়োগ সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, –অনেকে বহু বছর ধরে শিক্ষকতা করছেন, তাঁদের অভিজ্ঞতা মূল্যায়ন করতে হবে। একইসঙ্গে তরুণ শিক্ষকরাও যেন নেতৃত্বের সুযোগ পান, সে বিষয়টিও দেখতে হবে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সমন্বয় করে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

বৈঠকে উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় বলেন, –প্রাথমিক শিক্ষায় অবকাঠামো উন্নয়নে বিপুল অর্থ ব্যয় হলেও কাঙ্ক্ষিত শিক্ষাগুণ অর্জিত হয়নি। মানোন্নয়ন নিশ্চিত করতে আমরা স্কুলগুলোর র‍্যাংকিং করছি এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ কর্মসূচি নিচ্ছি।

মূল্যায়নের ভিত্তিতে দেখা গেছে, যেসব স্কুলে প্রধান শিক্ষকের দক্ষতা ও সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, সেখানেই শিক্ষার মান তুলনামূলক ভালো।

বৈঠকে শিক্ষক বদলির ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা গঠনের ওপর জোর দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, –এক উপজেলায় নিয়োগ পেয়ে অন্য উপজেলায় বা শহরের আশেপাশে বদলির জন্য অনেকেই তদবির করেন। এ ধরনের তদবির ঠেকাতে একটি নির্ধারিত, স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।–

স্কুল নির্মাণে নারীদের নিরাপত্তা ও সুযোগ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, –প্রতিটি ভবন পরিকল্পনায় কমিটিতে অন্তত একজন নারী স্থপতি থাকতে হবে, যাতে ভবন নারীবান্ধব হয়। মেয়েদের প্রয়োজনকে মাথায় রেখেই পরিকল্পনা ও বাস্তবায়ন হতে হবে।–

তিনি দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে ধাপে ধাপে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষে রূপান্তরের নির্দেশ দেন।

সরকারি প্রাথমিক শিক্ষার কাঠামোগত দুর্বলতা কাটিয়ে মানোন্নয়নের লক্ষ্যেই এই বৈঠক ও নির্দেশনা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের মধ্য দিয়ে শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব কমবে বলেও ধারণা করা হচ্ছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
তামাক নিয়ন্ত্রণে বিলম্ব নয়, দ্রুত বিধিমালা চায় সংগঠন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার