• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর কৌশল


প্রকাশ:  ১৫ জুলাই ২০২৫, ০৩:১৪ পি.এম.
শেয়ার করুন 0
ফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর কৌশল

প্রযুক্তি ডেস্ক

ফোনের ব্যাটারির কার্যক্ষমতা নিয়ে ব্যবহারকারীরা অনেক সময় চিহ্নিত থাকেন। কেন না অন্যান্য সব ইলেকট্রনিকস ডিভাইসের মতো মোবাইলের ব্যাটারির কার্যক্ষমতাও সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে। কখনও আবার অল্প দিনের মধ্যেই ব্যাটারির আয়ু শেষ হওয়ার মতো প্রবণতা দেখা যায়।

সারা দিন ফোন ব্যবহার করেন তারা কয়েকটি কৌশলে ব্যাটারির সদ্ব্যবহার করতে পারেন।

১০০ শতাংশ চার্জ না দেওয়া

অধিকাংশ মানুষ ফোনের ব্যাটারি ১০০ শতাংশ চার্জ হওয়ার পরই আন-প্লাগ করেন। আবার অনেকে আছেন যারা সারা রাত ফোনে চার্জ দিয়ে থাকেন। এই বিষয়ে মরগান বলেন, ব্যাটারি ৮০ শতাংশ পর্যন্ত চার্জ দেওয়া উচিত। ফুল চার্জের ফলে ব্যাটারির যে কেমিক্যাল রয়েছে তার কার্যক্ষমতা কমে যায়।

ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি

ফোন ব্যবহার না করলেও, একাধিক অ্যাপ ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। যা দ্রুত ফোনের চার্জ শেষ করে দেয়। এর জন্য আইফোনের সেটিংস অপশনে গিয়ে জেনারেল অপশনে ট্যাপ করে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ অপশনে ক্লিক করুন। এখানে ওয়াইফাই অপশন সিলেক্ট করতে পারেন অথবা যখন অ্যাপগুলো ব্যবহার করবেন তখনই ব্যাটারি কাজ করবে।

লোকেশন

যে অ্যাপগুলো ব্যবহার করছেন না তার লোকেশন বন্ধ করে দিলে ব্যাটারি খরচ বাঁচবে বলে মনে করেন টাইলার মর্গ্যান। তিনি জানিয়েছেন, সেটিংসে গিয়ে প্রাইভেসি> লোকেশন সার্ভিস অপশনে কোন কোন অ্যাপ নির্দিষ্ট সময়ে লোকেশন ব্যবহার করতে পারবে তা সিলেক্ট করতে পারেন।

এক হাতে টেক্সটিং

এক হাতে টেক্সটিং করলে বাঁচতে পারে ফোনের ব্যাটারি। এ ক্ষেত্রে আইফোনে ওয়ান-হ্যান্ডেড কিবোর্ড অপশন রয়েছে। কিবোর্ডে গ্লোব চিহ্ন ধরে রাখলে একটি নতুন ফিচার আসে, যার মাধ্যমে এক হাতেই সহজে কিবোর্ড ব্যবহার এবং টেক্সটিং করতে পারবেন।

আপডেট ও সেটিংস

অটোমেটিক আপডেট, স্ক্রিন ব্রাইটনেস কম করে রাখা এবং ব্লুটুথ অফ রাখার মতো ছোট ছোট বিষয় মাথায় রাখলেও ব্যাটারি বাঁচাতে পারবেন। দ্রুত গতিতে ব্যাটারির চার্জ শেষ হবে না। উপরিউক্ত টিপসগুলি মেনে চললে স্মার্টফোন বা আইফোনের ব্যাটারির আয়ু বাড়াতে পারবেন বলে জানান মরগান।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতীকী ছবি
দুই ঘণ্টা পর ফিরল ফেসবুক
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম প্রতিরোধে সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ছবি: সংগৃহীত
ডিজিটাল অপব্যবহারে বাড়ছে অনলাইন জুয়া, সতর্ক করল গ্রাহক সংগঠন