• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নতুন রূপে নির্বাচন ঠেকাতে চায় স্বাধীনতাবিরোধীরা: দুদু


প্রকাশ:  ১৬ জুলাই ২০২৫, ০৩:৪০ পি.এম.
শেয়ার করুন 0
বক্তব্য রাখছে শামসুজ্জামান দুদু। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছে শামসুজ্জামান দুদু। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, গণতন্ত্রের পক্ষে দাঁড়ায়নি, তারাই এখন নতুন রূপে নির্বাচনকে ঠেকানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। সমাবেশটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, মিথ্যাচার ও সাম্প্রতিক সকল হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত হয়।

শামসুজ্জামান দুদু বলেন, –নির্বাচন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন কি না, সেটাই মুখ্য নয়। আসল বিষয় হলো, তারেক রহমান ইতোমধ্যে দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পরে তিনিই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা।–

তিনি বলেন, –তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রচার-প্রচারণা ও কটূক্তির আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা গণতন্ত্রের পক্ষে না, যারা একদলীয় শাসন চায়, তারাই আজ নির্বাচন বানচাল করতে নতুন নতুন ষড়যন্ত্র করছে।

ড্যাবের সাবেক সভাপতি ও ছাত্রদলের সাবেক সভাপতি দুদু মিটফোর্ড হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেন, –পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে, তা নিছক অপরাধ নয়, এটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। যারা ভিডিও করেছে, তাদের হাত কাঁপেনি। তারা বাধাও দেয়নি।

তিনি আরও বলেন, –এর আগে খুলনায় একজনকে রগ কেটে হত্যা করা হয়েছে। ‘রগ কাটা বাহিনী’ কারা, তা জনগণ ভালো করেই জানে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কতজনকে হত্যা করেছে তারা, সেটাও ইতিহাসের অংশ।

শামসুজ্জামান দুদু বলেন, –বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। আমাদের নেতা তারেক রহমান গণতন্ত্র ও নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন বলেই একটি মহল আতঙ্কিত হয়ে উঠেছে। যারা নির্বাচনে গেলে জিতবে না, তারাই নির্বাচনকে বানচাল করতে নতুন নতুন ঘটনা ঘটাচ্ছে।

তিনি দাবি করেন, বিএনপি জনগণের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় দিয়েছে। এবার একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের প্রতিনিধি বেছে নেবে, সরকার গঠন করবে।

তিনি বলেন, –বর্তমান সরকারকে অনুরোধ করবো, দেশ এখন অকার্যকর ব্যবস্থাপনায় চলছে। একটি নির্বাচিত সরকার ছাড়া প্রশাসন, আইনশৃঙ্খলা বা রাষ্ট্রীয় নীতিমালা কার্যকর রাখা সম্ভব নয়। ডিসেম্বরের মধ্যেই একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে গুরুত্ব দিন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ড্যাবের সাবেক সভাপতি ডা. একেএম আজিজুল হকসহ সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি