• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

স্থায়ী কমিটির বৈঠক

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিএনপি


প্রকাশ:  ১৭ জুলাই ২০২৫, ১১:৩৮ এ.এম.
শেয়ার করুন 0
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কর্মসূচিতে হামলার ঘটনায় এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি।

বুধবার (১৬ জুলাই) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে নেতৃবৃন্দ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এর আগে বিকেলে গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলা চালায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হামলায় ককটেল বিস্ফোরণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের আহত করার মতো ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন –‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। আজ গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনওসহ আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ।’

তিনি আরও বলেন – ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা এখন মরণকামড়ে নেমেছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতেই অরাজকতা সৃষ্টি করছে।’

বিএনপির নেতারা বৈঠকে সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে পরবর্তী করণীয় নির্ধারণে আলোচনা করছেন। দলের একাধিক সূত্র জানায়, আন্দোলনের কৌশল পুনর্বিন্যাস এবং জাতীয় ঐক্য শক্তিশালী করতে বিএনপি সক্রিয় হচ্ছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি