• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

গোপালগঞ্জের ঘটনা

আ'লীগ এখনও পেশিশক্তির রাজনীতিতে বিশ্বাস করে: আমীর খসরু


প্রকাশ:  ১৭ জুলাই ২০২৫, ০৩:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি-সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি-সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ এখনও পেশিশক্তির রাজনীতিতেই বিশ্বাস করে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, শেখ হাসিনার আমলে গত চারটা নির্বাচন যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় হতো তাহলে বাংলাদেশ আজ বিশ্বের কাছে অনন্য নজির স্থাপন করতে পারতো। জনগণের সমর্থন না নিয়ে ক্ষমতায় থাকার কারণে শেখ হাসিনা দানব হিসাবে নিজেকে পরিণত করেছেন। জনগণের মাধ্যমে যে পরিবর্তন আসবে তাই টিকে থাকবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় বিএনপির এ নেতা এসব কথা বলেন।

আমীর খসরু বলেছেন, রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে সব দলের প্রতি সম্মান থাকতে হবে। রাজনৈতিক দলের দ্বন্দ্বের কারণে অনেক দেশ পিছিয়ে গেছে।

নির্বাচন না হওয়ার কারণে দেশের বিনিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে দায়ী করে তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হবে। আর এজন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন। নির্বাচন পেছানো হলে দেশ অবনতির দিকে যাবে।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি