• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বিএনপি সব ষড়যন্ত্র মোকাবিলার ক্ষমতা রাখে: ফারুক


প্রকাশ:  ১৮ জুলাই ২০২৫, ০২:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি : সংগৃহীত
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপি সব ষড়যন্ত্র মোকাবিলার ক্ষমতা রাখে।

শুক্রবার (১৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটরচালক দলের মানববন্ধনে তিনি বলেন, -তারেক রহমানকে উদ্দেশ্য করে গালিগালাজ নির্বাচন ভণ্ডুলের ইঙ্গিত। তবে সকল ষড়যন্ত্রকে আমরা রুখে দেব।

তিনি বলেন, জনগণ ইতোমধ্যেই বুঝে গেছে কারা এসব ষড়যন্ত্রের হোতা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে ফারুক বলেন, -আপনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু এখনও তারিখ ঘোষণা হয়নি। গোপালগঞ্জের নৃশংসতা হয়তো এর পেছনে কারণ। আমরা এখনো সমর্থন প্রত্যাহার করিনি, আপনার ওপর আস্থা রেখেছি যে আপনি গণতন্ত্র ফিরিয়ে দেবেন।

তিনি আরও বলেন, -সুষ্ঠু নির্বাচন দেওয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালন ব্যর্থ হচ্ছে—কারা বাধা দিচ্ছে, তা খুঁজে বের করতে হবে।

মানববন্ধনে বিএনপি নেতা হারুনুর রশিদ, রহিমা শিকদার, ইসমাইল হোসেন সিরাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি