• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বাংলাদেশ সম্পর্কে যা বললেন পাকিস্তান অধিনায়ক


প্রকাশ:  ১৯ জুলাই ২০২৫, ০২:৪২ পি.এম.
শেয়ার করুন 0
পাকিস্তানি অধিনায়ক সালমান আগা ছবি: সংগৃহীত
পাকিস্তানি অধিনায়ক সালমান আগা ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান দল। রোববার (২০ জুলাই) সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। শনিবার (১৯ জুলাই) মিরপুরে সংবাদ সম্মেলনে  করেন দলটির অধিনায়ক সালমান আলি আগা। সেখানে জানালেন যে কোনো দেশের চেয়ে বাংলাদেশ ভালো দল। 

সালমান বলেন, ‘এটা আমাদের জন্য অ্যাওয়ে কন্ডিশন। যেকোনো মাঠ, যেকোনো ভেন্যু এবং যেকোনো দেশেই বাংলাদেশ ভালো দল। বিশেষ করে ঘরের মাঠে খেলা হলে তো খুবই ভালো দল। আমরা জানি কী কী চ্যালেঞ্জ সামনে আসতে পারে। মাঠে নামতে আমরা এক্সাইটেড এবং চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’

তিনি বলেন, অবশ্য এসব নিয়ে ভাবতে নারাজ সালমান, ‘আমরা অতীত নিয়ে এত ভাবছি না, ভাবছি না ৯ বছর কী হয়েছে। আমরা আমাদের খেলায় মনোযোগ রাখছি। এই সিরিজও ব্যতিক্রম নয়। প্রতিটি ম্যাচ, প্রতিটি বল ধরে ধরে এগোতে চাই। যদি তিনটি ম্যাচই জিততে পারি খুব খুশি হব।’

পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট প্রতি ৬ মাসে বদলে যাচ্ছে। আমরা আমাদের বেসিক ক্রিকেট খেলতে চাই। যে দলই আসুক ভালো খেলতে হবে। এখন যারা আছে ওদের নিয়ে আমরা আশাবাদী। নতুন দুইজন ফাস্ট বোলার দলে এসেছে। তারা খুবই সম্ভাবনাময়। তাদের নিয়ে আমি খুব আশাবাদী এবং রোমাঞ্চিত।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না