• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ১৮০
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রাপ্ত আসন ৬৬
প্রতীক বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ০

নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম

   ১৯ জুলাই ২০২৫, ০৪:০৪ পি.এম.
সমাবেশে বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা এক গডফাদার। তার আন্ডারে ছোট ছোট গডফাদার বাংলাদেশজুড়ে ছিল। আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি। আমরা নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র এসব কিছুকে বাংলাদেশ  থেকে উচ্ছেদ করতে হবে। জনগণের বাংলাদেশ, জনতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে  হবে।  

শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষ্যে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দিয়েছিল হিমালয় থেকে বঙ্গোপসাগর, হবে বাংলাদেশের, বাংলাদেশের জনগণের। বঙ্গোপসাগর থেকে যে সভ্যতা তৈরি  হয়েছিল আমরা সেই সভ্যতার উত্তরাধিকার। সমূদ্রের সঙ্গে লড়াই করে আপনাদের জীবন চলে আমরা জানি। সংগ্রাম এবং সাহসিকতার অপর নাম কক্সবাজার।

তিনি বলেন, পর্যটনশিল্পের জন্য কক্সবাজার বিখ্যাত। কিন্তু আমরা এই পর্যটন শিল্পের যথাযথ মর্যাদা দিতে পারি নাই। কক্সবাজারের মানুষকে সাথে নিয়ে পর্যটনশিল্প গড়ে তুলতে পারি নাই। পর্যটন শিল্পের নামে এখানে লুটপাট হচ্ছে, হয়েছে। আমরা চাই পরিবেশবান্ধব কক্সবাজার গড়ে তুলতে হবে। যেখানে কক্সবাজারের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।

 

নাহিদ ইসলাম বলেছেন, কে পিআর বুঝে, কে পিআর বুঝে না এজন্য সংস্কার আটকে থাকবে না। দেশের জনগণ সংস্কার বুঝে এবং সংস্কার চায়। গণপরিষদের উচ্চ কক্ষ নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে নাহিদ বলেন, ড. ইউনূসের প্রতি আহ্বান জানাবো এবং পুরো বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাবো, আপনারা রোহিঙ্গা ইস্যু দ্রুত সমাধান করুন। রোহিঙ্গাদের তাদের দেশে সম্মানের এবং অধিকারের সহিত পোঁছানোর ব্যবস্থা করুন।

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, একটি নোবেল পুরস্কারের আশায় শেখ হাসিনা লাখ লাখ রোহিঙ্গাদের কক্সবাজারে আশ্রয় দিয়েছে। কক্সবাজারের মানুষকে বাঁচাতে হলে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রের গণতন্ত্র সুসংহত করতে হলে সংস্কারের পরই নির্বাচন দিতে হবে। এজন্য নির্বাচন কমিশন সংস্কার ও পুনর্গঠন করতে হবে। কারণ নিরপেক্ষ রেফারি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম  প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধ্যরাতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
মধ্যরাতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
বেসরকারিভাবে জামায়াত প্রার্থী বিজয়ী
পাবনা-৩ ও ১ আসন বেসরকারিভাবে জামায়াত প্রার্থী বিজয়ী