• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নির্বাচন ছাড়া অন্য পথ বিপজ্জনক হবে: আমির খসরু


প্রকাশ:  ১৯ জুলাই ২০২৫, ০৪:১২ পি.এম.
শেয়ার করুন 0
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ছাড়া অন্য কোনো পথের চিন্তা করলে তা বাংলাদেশের জন্য বিপদের কারণ হবে।

শনিবার (১৯ জুলাই) চট্টগ্রাম নগরীর লেডিস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, –ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়া অন্য কোনো চিন্তা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। জনগণ স্থিতিশীল ও সহনশীল বাংলাদেশ চায়। তাই নির্বাচনের বিকল্প কোনো পথ নেই।

বিএনপি নেতা বলেন, –জনগণের ভোটে, জনগণের মালিকানায় নির্বাচিত সংসদ-সরকার; এর কোনো বিকল্প নেই। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত। যারা নির্বাচন চান না, তাদের দল করার প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন আছে।

তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের সব সমস্যা ও বৈষম্য দূর করতে পর্যাপ্ত আর্থিক বরাদ্দ রাখা হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি