• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বান্দরবানে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা


প্রকাশ:  ২০ জুলাই ২০২৫, ০৫:২৩ পি.এম.
শেয়ার করুন 0
বান্দরবান ছাত্রসমাজের সংবাদ সম্মেলন।  ছবি : সংগৃহীত
বান্দরবান ছাত্রসমাজের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বান্দরবান সম্পর্কে কটূক্তি করায় তীব্র প্রতিবাদের মুখে পড়েছেন। তার বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা না চাইলে এনসিপিকে বান্দরবানে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় ছাত্র সংগঠনগুলো।

রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টায় বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে ‘বান্দরবান ছাত্রসমাজ’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ৩ জুলাই পঞ্চগড়ে ‘জুলাই পদযাত্রা’ চলাকালে সারজিস আলম বান্দরবানকে ‘চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির জায়গা’ বলে মন্তব্য করেন। তারা একে পার্বত্য চট্টগ্রামের প্রতি ‘চরম অবমাননাকর ও বৈষম্যমূলক’ আখ্যা দেন।

সংগঠনের নেতারা বলেন, এমন বক্তব্য কেবল নিন্দনীয়ই নয়, বরং পার্বত্য অঞ্চলের মানুষের আত্মমর্যাদায় আঘাত হানে। অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে সারজিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে এনসিপিকে বান্দরবানে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল, সহসভাপতি মাহির ইমতেছার, সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি