• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বিএনপি সব সময় মানবিক দুর্যোগে পাশে থাকে : যুবদল সভাপতি

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৫, ০৩:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছায় রক্ত সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে কথা বলেন যুবদল সভাপতি ছবি: সংগৃহীত
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছায় রক্ত সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে কথা বলেন যুবদল সভাপতি ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, বিএনপি সব সময় মানবিক দুর্যোগে মানুষের পাশে থাকে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের জন্য এ স্বেচ্ছায় রক্ত সংগ্রহ কার্যক্রম শুরু করেছে জাতীয়তাবাদী যুবদল। যুবদল সভাপতি মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন যৌথভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছায় রক্ত সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে যুবদল সভাপতি এসব কথা বলেন।

তিনি বলেন, সোমবার (২১ জুলাই) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পরপরই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাৎক্ষণিকভাবে আমরা সেখানে উদ্ধার অভিযানে কাজ করেছি। একই সঙ্গে যুবকদের পক্ষ থেকে একাধিক মেডিকেল টিম গঠন করি। মেডিকেল টিমগুলো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সহায়তার কাজ করছে।

মোনায়েম মুন্না জানান, শিক্ষার্থীদের জন্য আজ রক্ত সংগ্রহের কাজ শুরু করেছি। এরই মধ্যে আমাদের ৪০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। তার মধ্য ১০ ব্যাগ নেগেটিভ গ্রুপের রক্ত সংগ্রহ হয়।

যুবদলের মেডিকেল টিমের সদস্যরা হলেন- ডা. সায়েম আল মনসুর ফয়েজি, ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. বাছেদুর রহমান সোহেল, ডা. গালিব হাসান, ডা. বেলাল হোসেন নাজিম, ডা. ইয়াছিন আরাফাত বিপুল, ডা. মাহমুদুল হাসান খান সুমন, ডা. আল মামুন হাসান খান এমিল ও ডা. আমিরুল ইসলাম পাভেল।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি