• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

গোপালগঞ্জ সহিংসতার ঘটনায়

বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে: ফাওজুল কবির

  গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ:  ২২ জুলাই ২০২৫, ০৬:৫৮ পি.এম.
শেয়ার করুন 0
মতবিনিময় সভায় দুই উপদেষ্টাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংগৃহীত ছবি
মতবিনিময় সভায় দুই উপদেষ্টাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংগৃহীত ছবি

গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ১৬ জুলাই এনসিপির জনসভাকে কেন্দ্র করে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা তদন্তে আমরা এসেছি। এমন ঘটনা আর না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিশন গঠন করা হবে, সবাইকে সহযোগিতা করার অনুরোধ করছি।

তিনি আরও বলেন, এখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, যা গত ১৭ বছরে হয়নি। সরকার চায় জনগণ নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করুক। এটা ছাত্র-জনতার সরকার, শহীদদের রক্তের বিনিময়ে গড়া সরকার। নির্বাচনে প্রকাশ্যে ভোট গণনা হবে এবং বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর করা হবে।

এর আগে সহিংসতার স্থান, ক্ষতিগ্রস্ত জেলা কারাগার ও শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন তিনি এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আ. হাফিজ, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহমেদ চৌধুরী, ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টারা। সভায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস