• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নিহতদের স্মরণে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৫, ০৯:০৭ পি.এম.
শেয়ার করুন 0
নিহতদের স্মরণে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করেছে সিলেট জেলা 

মঙ্গলবার (২২ জুলাই) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, ‘যদি কারিগরি ত্রুটি, অনুপযুক্ত বিমান রক্ষণাবেক্ষণ কিংবা নীতিগত অবহেলায় এই দুর্ঘটনা ঘটে থাকে, তবে তার পূর্ণ দায় রাষ্ট্রকেই নিতে হবে। এ ধরনের শোকাবহ দুর্ঘটনা বারবার ঘটছে—যা প্রমাণ করে, রাষ্ট্র তার দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে।’

বক্তৃতারা বলেন, ‘জুলাই মাসে যখন দেশবাসী ‘নতুন বাংলাদেশ’-এর স্বপ্ন দেখছিল, তখনই এই হৃদয়বিদারক বিমান দুর্ঘটনা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। এটি নিছক একটি দুর্ঘটনা নয়—এটি রাষ্ট্রীয় অব্যবস্থাপনা ও ব্যর্থতার প্রতিচ্ছবি। প্রশ্ন হচ্ছে, দেশের আকাশসীমা নিরাপদ রাখতে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের অনুমোদনে কীভাবে একটি অনুপযুক্ত ও পুরনো প্রশিক্ষণ বিমান শিক্ষার্থী পরিবহনের কাজে ব্যবহৃত হলো?’

বক্তারা আরও বলেন, ‘আমরা কেবল আন্তঃবাহিনী তদন্ত নয়, বরং একটি স্বাধীন, বিচার বিভাগীয় ও উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিশন গঠনের দাবি জানাই—যাতে প্রকৃত কারণ উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ জবাবদিহি নিশ্চিত করা যায়।’

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, শাহজামাল নুরুল হুদা, আজির উদ্দিন, শহীদ আহমদ, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, কামরুল হাসান শাহীন, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, আল মামুন খান, ময়নুল ইসলাম, আলী আকবর, আজিজুর রহমান, মাহবুব আলম, অর্জুন ঘোষ, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, শাহীন আলম জয়, আলাউদ্দিন আলাই, আহমেদ সোলেমান, আফতাব উদ্দিন, আশরাফুল আলম বাহারসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি